৩ নং আয়াতের তাফসীর:
অত্র আয়াতে আল্লাহ তা‘আলা পৃথিবীর সকল মানুষকে তাঁর প্রদত্ত নিয়ামতের কথা স্মরণ করার নির্দেশ প্রদান করছেন। তারপর প্রশ্নাকারে বলছেন: আল্লাহ তা‘আলা ছাড়া অন্য কোন সৃষ্টিকর্তা আছে কি, যিনি আকাশ-জমিন থেকে রিযিক দেন? না, তিনি ছাড়া কেউ নেই, তিনিই সৃষ্টিকর্তা, রিযিকদাতা এবং তিনিই একমাত্র মা‘বূদ। আল্লাহ তা‘আলার বাণী,
(أَمَّنْ هٰذَا الَّذِيْ يَرْزُقُكُمْ إِنْ أَمْسَكَ رِزْقَه۫ ج بَلْ لَّجُّوْا فِيْ عُتُوٍّ وَّنُفُوْرٍ)
“এমন কে আছে যে, তোমাদেরকে রিযিক দান করবে, তিনি যদি রিযিক বন্ধ করে দেন? বরং তারা অবাধ্যতা ও সত্য বিমুখতায় অবিচল রয়েছে।” (সূরা মুলক ৬৭:২১)
সুতরাং রিযকদাতা যেহেতু আল্লাহ তা‘আলা। তাই ইবাদত পাবার যোগ্যও তিনিই। তিনি ব্যতীত আর কারো ইবাদত করা যাবে না। যারা তাকে ব্যতীত অন্যের ইবাদত করে তারা হলো বিভ্রান্ত ও পথভ্রষ্ট।